শক্তিশালী করতে হবে ইসলামী শ্রমিক আন্দোলনকে: শায়েখে চরমোনাই
সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ৬:৩৭ পিএম
দৈনিক উত্তরের খবর:- ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেছেন, ‘ইসলামই কেবলমাত্র শ্রমিকের ন্যায্য অধিকার দিয়েছে। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমিক আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ সোলেমান হলে ইসলামী শ্রমিক আন্দোলনের সিলেট জেলা ও মহানগরের শ্রমিক কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি ।
শায়খে চরমোনাই আরও বলেন, ‘মহানবী (সা.) ঘামশুকানোর আগেই শ্রমিকদের মজুরি আদায়ের আদেশ দিয়েছেন। মহানবী সা. ও তাঁর সাহাবাগণ শ্রমিক-কর্মচারীদের অধিকার আদায়ে এ দুনিয়ায় আদর্শ স্থাপন করে গেছেন।’ইসলমী শ্রমিক আন্দোলন সিলেট জেলার সভাপতি মুহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মো. শিহাব উদ্দিন, কেন্দ্রীয় উপ-সম্পাদক ইশতিয়াক মোহাম্মদ আল-আমিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কে.এম বেল্লাল, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, মহানগর সহসভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
সম্মেলনে ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা ও মহানগর শাখার কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম শায়েখে চরমোনাই। জেলার নবনির্বাচিত সভাপতি হলেন- মুহাম্মদ ফজলুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন, মহানগর সভাপতি মুহাম্মদ কাছু মিয়া, সাধারণ সম্পাদক মুহাম্মদ মাইদুল ইসলাম।


No comments