সারাদেশ ব্যাপি প্রচারের জন্য আপনার বিজ্ঞাপনের দিন

Header ADS
সংবাদ শিরোনাম=ভূরুঙ্গামারীতে গৃহবধু হত্যায় জড়িত ৪ জনকে আটক, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক ও আফগানের মতো শ্রীলঙ্কার হামলাও আমাদের আঘাত করেছে চরমোনাই পীর

প্রথম ধাপে ভোটার হালনাগাদকরণ করা হবে যেসব উপজেলায়

দৈনিক উত্তরের খবর:- ২৩ এপ্রিল থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কয়েক ধাপে এই কার্যক্রম চলবে। ভোটার তালিকা হালনাগাদকে সামনে রেখে মাঠ পর্যায়ে ব্যাপক প্রচার ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এর আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের, মসজিদে ইমামদের মাধ্যমে, নারী ভোটারদের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জনসম্পৃক্ততা বাড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আলাদা আলাদা প্রচারণামূলক কার্যক্রম চালাতে বলা হয়েছে। তথ্য সংগ্রহকারী যাতে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে যেন তথ্য সংগ্রহ করে সে বিসয়েও কড়াকড়ি ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। শুধু একটি জায়গায় বসে যেন তথ্য সংগ্রহ করা না হয় বাড়ি বাড়ি গিয়ে তথ্য নিতে হবে। তথ্য সংগ্রহকারীদেরও নজরদারিতে রাখা হবে এমন কথা বলেছেন সচিব। ইসির তথ্য মতে, ২০০১, ২০০২, ২০০৩ ও ২০০৪ সালের ১ জানুয়ারি যাদের জন্ম, তাদের তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া ভোটার হওয়ার বয়স হলে তাদের তালিকাভুক্ত করে নেওয়া হবে। ইসি সচিব আরো জানান, হালনাগাদের সময় হিজড়া পরিচয়ে ভোটার হতে পারবেন তৃতীয় লিঙ্গের নাগরিকরা। ভোটার নিবন্ধন ফরমে ‘লিঙ্গ পরিচয়’ অপশনে নারী, পুরুষের পাশাপাশি হিজড়া রাখা হয়েছে। হিজড়া সম্প্রদায়ের জন্য আলাদা ভোটার তালিকা থাকবে। এছাড়া এবার হালনাগাদে যুক্ত হওয়া নতুন ভোটাররা আগামী ৩১ জানুয়ারি তালিকাভুক্ত হবেন। জাতীয় পরিচয়পত্র সংগ্রহের সময় তাদের হাতে স্মার্ট কার্ড দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। হালনাগাদে প্রায় ৮০ লাখ নাগরিকের তথ্য সংগ্রহ হবে এবার। কম বয়সীরা ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে তালিকাভুক্ত হবে। হালনাগাদের সময় ১০ আঙলের ছাপ ও চোখের আইরিশের ছাপও নিয়ে রাখা হবে। ইসি সূত্র জানায়, দ্বিতীয় ধাপের ভোটার তালিকা হালনাগাদ কোন কোন অঞ্চলে করা হবে সেই তালিকা খুব শিঘ্রই প্রকাশ করবে ইসি। এছাড়া ইতোপূর্বে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তারা আর নতুন করে ভোটার না হয় সেই নির্দেশনাও দিয়েছে ইসি।
প্রথম ধাপে যেসব উপজেলা/থানার তথ্য সংগ্রহ করা হবে সেগুলো হচ্ছে-
ঢাকা অঞ্চল :
মানিকগঞ্জের সদর ও শিবালয়, মুন্সিগঞ্জের সদর ও গজারিয়া, নরসিংদীর মনোহরদী ও পলাশ, নারায়ণগঞ্জের সদর ও আড়াইহাজার, ঢাকার দোহার, নবাবগঞ্জ, কেরাণীগঞ্জ, সাভার, সূত্রাপুর, কোতয়ালী ও ডেমরা এবং গাজীপুরের শ্রীপুর, কালিগঞ্জ ও কাপাসিয়া।
বরিশাল অঞ্চল :
বরগুনা সদর, পটুয়াখালীর সদর ও গলাচিপা, ভোলার সদর ও মনপুরা, বরিশালের সদর, আগৈলঝাড়া ও গৌরনদী, ঝালকাঠি সদর এবং পিরোজপুরের সদর ও নেছারাবাদ।
ফরিদপুর অঞ্চল :
গোপালগঞ্জের সদর ও টুঙ্গিপাড়া, মাদারীপুরের কালকিনি, শরীয়তপুরের সদর ও ডামুড্যা, ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর এবং রাজবাড়ী সদর।
রংপুর অঞ্চল :
পঞ্চগড় সদর, ঠাকুরগাঁও সদর, দিনাজপুর সদর ও নবাবগঞ্জ, নীলফামারীর সদর ও ডিমলা, লালমনিরহাট সদর, রংপুর সদর ও পীরগঞ্জ, কুড়িগ্রাম সদর ও রৌমারী, গাইবান্ধা সদর ও ফুলছড়ি।
রাজশাহী অঞ্চল :
জয়পুরহাট সদর, বগুড়া সদর, দুপচাচিয়া ও সারিয়াকান্দি, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, রাজশাহীর বোয়ালিয়া, রাজপাড়া, নাটোরের সদর ও সিংড়া, সিরাজগঞ্জের সদর ও তাড়াশ এবং পাবনার সদর ও ঈশ্বরদী।

No comments

Powered by Blogger.